চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর স্ত্রী বৃষ্টির সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর স্ত্রী বৃষ্টির সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
চীফ জুডিসিয়াল কোর্টের সুভাষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ নিজস্ব প্রতিবেদক: ৪৫ লাখ টাকা পাওনার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী সাঁট-লিপিকার সুভাষ কুমারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বড় বাজারপাড়ার ক্রোকারিজ ব্যবসায়ী সুমনের স্ত্রী জুয়েনা তাবাচ্ছুম বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার পর চুয়াডাঙ্গা ফেরিঘাট রোড মুক্তিযোদ্ধা মার্কেটে দোকান মালিক সমিতির অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী সাঁট-লিপিকার সুভাষ কুমার একজন মিথ্যাবাদী, পুলিশ দিয়ে হয়রানিকারী, দলবল নিয়ে হুমকিদাতা, ক্ষমতার অপব্যবহারকারী দাবি করে, তার দায়ের করা মিথা মামলার বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্ব সঠিক বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড়বাজার পুরাতন গলির শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী সহিবুল হক সুমনের স্ত্রী জুয়েনা তাবাচ্ছুম বৃষ্টি বলেন, গত ৪ মাস ধরে সুভাষ কুমার বিভিন্ন অঙ্কের টাকার দাবিতে আমার স্বামীকে হয়রানি করছে। আমাদের প্রতিষ্ঠানের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। বেশ কয়েকবার লোকজন সাথে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। এছাড়াও চলতি মাসের ৩ তারিখে ৪৫ লাখ টাকা দাবি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এতে আমার (বৃষ্টি) স্বামী সহিবুল হক সুমন ও শ্বশুর সন্টু মিয়াকে আসামী করা হয়েছে। এমনকি গত জানুয়ারী মাস থকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ বসত বাড়িতে একাধিকবার চুয়াডাঙ্গা সদর থানা থেকে পুলিশ এসেছে। এসময় তিনি আরও বলেন, সুভাষ কুমার আমাদের প্রতিষ্ঠানে যাওয়া আসার সূত্রে আমার স্বামীর সাথে তার ভলো সম্পর্ক তৈরি হয়। সেখানে কোনো টাকা পয়সা লেনদেনের বিষয় নেই। কিন্তু কি কারণে তিনি ৪৫ লাখ টাকা দাবি করে মামলা করেছেন? এ বিষয়ে আমরা কিছুই জানি না। ওই মামলাতে গত ১১ মার্চ উচ্চ আদালত থেকে আমার স্বামী ৬ সপ্তাহের জামিন লাভ করে। জামিনের খবর পেয়ে সুভাষ কুমার অবৈধ ক্ষমতার জেরে আমার স্বামীর নামে আরো মামলাসহ কঠর মামলায় জড়াবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। সহকর্মীদের এ মামলায় সাক্ষী বানিয়ে একজন সাঁট-লিপিকার ৪৫ লাখ টাকার মিথ্যা, আজগুবি সাজানো মামলা দিয়ে হয়রানি করছে এটা খবই দুঃখজনক ও নিন্দনীয়। পরিশেষে তিনি মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে হয়রানি করায় আমার পরিবার এখন শঙ্কিত উল্লেখ করে বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানান। একই সাথে চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাবেক ও বর্তমান দু’জন নেতাও তার দাবির সাথে একাত্মতা ঘোষনা করেন। উক্ত সংবাদ সম্মেলনে পুরাতন গলির শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী সহিবুল হক সুমন ও তার স্ত্রী জুয়েনা তাবাচ্ছুম বৃষ্টি, সুমনের পিতা সন্টু মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন চান্নুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)