মেহেরপুর জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
মেহেরপুর জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মেহেরপুর জেলা ও দায়রা জজ গাজী রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে পুলিশ লাইনস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের (পিপিএম) সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ গাজী রহমান, জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, কোট পুলিশ পরিদর্শক সৈয়দ শাহিনুর রহমান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ প্রমুখ। পরে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা ও দায়রা জজ গাজী রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, জেলা ও দায়রা জজ গাজী রহমানকে ঝালকাঠি জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)