ছবির ক্যাপশন:
মোহাম্মদ জমা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদ জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তুর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড সদস্য ছালেকা, ৫নং ওয়ার্ড সদস্য মকলেস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব, যুবলীগ নেতা মসলেম, আশিক, জাহিদুল, আক্তার, জবির, শাকিল। মহাম্মদ জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন শান্তি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। ছাত্রছাত্রীদের মাঝে পহেলা জানুয়ারি বিনামূল্যে বই প্রদান, বৃত্তি, উপবৃত্তি, বিভিন্ন ভাতাসহ নানা ধরনের সুযোগ দিচ্ছে সরকার। একমাত্র মানসম্মত শিক্ষায় পারে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।
