মেহেরপুরে আমাদের সময়’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
মেহেরপুরে আমাদের সময়’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে দৈনিক আমাদের সময়’র ১৫তম বর্ষ পদার্পনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে আমাদের সময়-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্ঠা তুহিন আরণ্য, কামরুজ্জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াজেদুল হক, মেহের আমজাদ, গোলাম মোস্তফা, রাশেদুজ্জামান, বেন ইয়ামিন মুক্ত, হামিদুর রহমান কাজল, আক্তারুজ্জামান, রোজিনা খাতুন, জাকির হোসেন, রেজ আন উল বাসার তাপসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় মেহেরপুর প্রতিনিধি মীর মাহলায়েল আলী শিশির। বক্তারা বলেন- দৈনিক আমাদের সময় পত্রিকা অল্প সময়ের মধ্যে দেশের অগনিত পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এছাড়া দেশের ছোট, বড় সব খবর এই পত্রিকায় থাকায় পাঠকদের কাছে এর জনপ্রিয়তা অনেক। তারা আগামিতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যাক্ত করেন। পরে অতিথিবৃন্দরা কেক কেটে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)