আলমডাঙ্গার ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি চরমে!

আপলোড তারিখঃ 2019-03-28 ইং
আলমডাঙ্গার ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি চরমে! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি কর্তৃক পণ্য সামগ্রী সরবরাহ বর্জনের চতুর্থ দিন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি কর্তৃক আলমডাঙ্গায় সকল প্রকার পণ্য সামগ্রী সরবরাহ বর্জনের চতুর্থ দিন অতিবাহিত হলেও সংকট নিরসনে কেউ এগিয়ে আসেনি এবং দু’পক্ষের দূরত্ব চরমে পৌছেছে। এছাড়া জেলা পরিবেশক সমিতির এই পণ্য সরবরাহ বর্জন জনিত কারণে জেলার আলমডাঙ্গা শহরে সাধারণ ব্যবসায়ী ও ভূক্তভোগী-ক্রেতা সাধারণের দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ সকাল থেকেই আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রীজের নিকট অবস্থান করে শান্তিপূর্ন অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় পরিবেশক সমিতির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার উদ্যোশে নিয়ে যাওয়া পণ্য সামগ্রী বোঝাই সকল গাড়ী আবার চুয়াডাঙ্গা অভিমূখে ফিরিয়ে দেন। জানা যায়, আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি। এরই প্রেক্ষিতে জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করেন এবং আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আলমডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য তাদের পণ্য সামগ্রী সরবরাহ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের ডাক দেয়। কিন্তু সেইসময় জেলা পরিবেশক সমিতির উত্থাপিত চাদাঁবাজির অভিযোগ প্রত্যাখান করে আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তারা উত্থাপিত চাদাঁবাজির অভিযোগ প্রত্যাখান করে সেইসময় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)