কালীগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2019-03-28 ইং
কালীগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে ট্রেনে কেটে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে অজ্ঞাত এই বৃদ্ধা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। তার নাম ঠিকানা এখনো উদ্ধার করতে পারেনি রেল পুলিশ। স্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান, অজ্ঞাত মহিলাটি সকাল থেকেই প্লাটফর্মে ঘোরাঘুরি করছিলো। সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা ট্রেন আসা মাত্রই ঝাঁপ দেয়। এতে তার দেহ থেকে মাথা ও একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মহিলাটির পরণে রঙ্গিন শাড়ী ও কালো বোরখা পরা ছিল বলেও স্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)