আন্দুলবাড়ীয়ায় ৫ লিটার চোলাই মদসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-03-28 ইং
আন্দুলবাড়ীয়ায় ৫ লিটার চোলাই মদসহ আটক-২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ লিটার বাংলা চোলাই মদসহ দু’মাদকব্যবসায়ীকে আটক করেছে। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে কেডিকে ইউনিয়নের দেহাটি পোন্ট অফিসের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। উদ্ধারকৃত মদ জব্দ করে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করার পর পুলিশ গতকাল বুধবার বিজ্ঞ আদালতে সোর্পদ করলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজেেত পাঠানোর আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর মাঝেরপাড়ার আব্দুল মজিদের ছেলে ইমতাদুল হক (২৬) ও অনন্তপুর দাসপাড়ার হুজুর আলীর ছেলে কোরবান আলী (৪২) গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৫ লিটার বাংলা চোলাই মদ নিয়ে দেহাটি পোস্ট অফিসের সামনে ঘোরাফেরা করছে, এমন সংবাদ পেয়ে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া তথ্য পেয়ে শাহাপুর ফাঁিড়র ভারপ্রাপ্ত ইনর্চাজ এএসআই মশফিকুজ্জামানকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাংলা মদসহ দু’জনকে আটক করে। আটককুত দু’মাদক ব্যবসায়ীকে জীবননগর থানায় হস্তান্তর করার পর শাহাপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ এএসআই মশফিকুজ্জামান জীবননগর থানায় বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল বুধবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে সোর্পদ করে। জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)