জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা পর্যায়ে আলমডাঙ্গার সাফল্য

আপলোড তারিখঃ 2019-03-28 ইং
জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা পর্যায়ে আলমডাঙ্গার সাফল্য ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে ১৩টি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বিজয়ী প্রতিযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকলেই আলমডাঙ্গা কলা কেন্দ্রের সদস্য। প্রতিযোগীতার ‘ক’ গ্রুপে হামদ্ নাত, দেশগান, পল্লী গীতি ও জারিগানে সিনথিয়া প্রথম হয়েছে। একক অভিনয়ে এশা প্রথম স্থান অধীকার করেছে। ‘খ’ গ্রুপে হামদ্ নাত, নজরুল সঙ্গীত, পল্লী গীতি ও জারিগানে অর্পিতা পাল প্রথম ও ভরত নাট্যমে লিমন প্রথম হয়। এছাড়াও দেশগান, পল্লী গীতি ও জারিগানে কনা প্রথম স্থান অধিকার করেছে। তাদের এই ধারাবাহিক সাফল্যে কলা কেন্দ্রের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আলমডাঙ্গা সাহিত্যাঙ্গনের সকলে অভিনন্দন জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)