বাড়াদীতে হারিয়ে কুমারী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-03-28 ইং
বাড়াদীতে হারিয়ে কুমারী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইউনিয়নব্যাপী কাবাডি প্রতিযোগিতায় কুমারী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে বাড়াদী ইউনিয়ন দলকে ১০ পয়েন্টে হারিয়ে কুমারী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা থানা পুলিশ আয়োজিত ওই কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে গত ২০ মার্চ ১৬ দলের অংশগ্রহনে ইউনিয়নব্যাপি স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান। ৮টি গ্রুপে খেলাটিতে অংশগ্রহণ করে আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ দল। ফাইনাল শেষে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, ওসি (তদন্ত) লুৎফুল কবীর, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক খন্দকার জিহাদ-ই জুলফিকার টুটুল, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আল ইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বলেন, খেলাধুলা আমাদের দেহকে যেমন সুগঠিত করে, তেমনি আমাদের মনকে সুন্দর করে। জীবনের চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা করতে অনুপ্রাণিত করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান বলেন, খেলাধুলা আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে গোষ্ঠিগত বা সামাজিক স্বার্থকে অগ্রাধিকার দিতে শেখায়। সামষ্টিক স্বার্থে ঐক্যবদ্ধ হতে শেখায়। জীবনের নানা সমস্যা, ঘাত-প্রতিঘাত অতিক্রম করে সাফল্য লাভে উদ্বুদ্ধ করে। সভাপতি বক্তব্যে ওসি আসাদুজ্জামান বলেন, আমরা জীবন চলার পথে নানা ঘাত প্রতিঘাতে ভেঙ্গে পড়ি। জীবনের চরম ব্যর্থতায়ও আমারা যেন ভেঙ্গে না পড়ি, সাফল্যের জন্য লড়াই করতে শিখি। কাবাডি খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ইসলাম রাকিব, মহসীন কামাল, মোহাম্মদ আলী সিদ্দিক, শরিফুজ্জামান লাকি, মুসফিকুর রহমান, আব্দুস সালাম ও আবুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)