ছবির ক্যাপশন:
দামুড়হুদায় শিশুমেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় দু’দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জেলা তথ্য অফিসের আয়োজনে দামুড়হুদা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখী সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের আর অবহেলা নয়, তাদের মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তারা তাদের মেধা দিয়ে এ দেশকে এগিয়ে নেবে এবং একটি সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠে তুলবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাথেন জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মাহাবুব উল আলম, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, নাটুহদ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী ফারুক হোসেন। আলোচনা শেষে প্রধান অতিথি আলী আজগার টগর মেলা চত্তরের স্টলগুলো পরিদর্শন করেন। বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে কানন বিদ্যাপীঠে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সঙ্গীত প্রতিযোগিতা শেষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
