ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
সামগ্রিক অর্থে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তার স্বপ্নের সোনার বাংলা গড়তে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ সামগ্রিক অর্থেই এগিয়ে চলেছে। এজন্য আমাদের নানা পদক্ষেপ নিতে হবে, দেশকে সুন্দর করে সাজাতে হবে। তবে সবার আগে দুর্নীতি রুখতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি আমাদের সকলের বিশ্বাসে রাখতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ঘুষ-দুর্নীতি এ দু’টি অপরাধ থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি। আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা।
