সারাদেশে পালিত হলো ১ মিনিট ব্ল্যাক আউট

আপলোড তারিখঃ 2019-03-26 ইং
সারাদেশে পালিত হলো ১ মিনিট ব্ল্যাক আউট ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ২৫ মার্চের গণহত্যা স্মরণে ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। গতকাল সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই নির্মমতা স্মরণ করে সারাদেশে এই কর্মসূচি। তবে সব ধরনের জরুরি সেবা প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত ছিল। ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানায় এবং এক মিনিট নিরবতা পালন করে। অন্যদিকে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তারা মোমবাতি প্রজ্বালন করে গণহত্যায় নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)