ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় আকলিমা নামের এক মহিলা পকেটমারের হাতে কলেজছাত্রী লাঞ্চিত হয়েছে। পরে পকেটমারকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে দর্শনা বাসস্ট্যান্ডে চুয়াডাঙ্গা যাত্রী ছাউনীর সামনে দাড়িয়ে থাকা বাসের মধ্যে। আটককৃত পকেটমার যশোর বেজপাড়ার তাজিবুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড চুয়াডাঙ্গা যাত্রী ছাউনীর সামনে চুয়াডাঙ্গাগামী অয়ন নামের একটি শাপলা পরিবহন দাঁড়িয়ে ছিল। ওই পরিবহনে ওঠে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার কলেজপড়ুয়া এক ছাত্রী। সে গাড়ির সিটে বসার সাথে সাথে ওই যাত্রীর অজান্তে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ব্যাগ চেক করে এক মহিলা। এরপর ওই মহিলা বাসের সিটে বসে থাকা কলেজ ছাত্রী আচমকা মারধর শুরু করে। এতে বাসে থাকা যাত্রীসহ সকলে হতভম্ব হয়ে পড়ে। পরে ওই কলেজছাত্রী বাস থেকে নেমে কান্নাজড়িত অবস্থায় বাড়ির দিকে রওনা হয়। এরপর ওই মহিলা দ্রুত একটি থ্রি-হুইলার গাড়িযোগে চুয়াডাঙ্গার দিকে রওনা হয়। এমন খবর শুনে তার পিতা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই মহিলার পিছু নেয়। পরে তাকে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের হঠাৎপাড়া রেলগেট নামক স্থান হতে ধরে দর্শনা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীতে নিয়ে আসে।
এরপর জানা যায়, সে একজন চিহ্নিত পকেটমার। তার নাম আকলিমা খাতুন ওরফে রিনা (৪০)। সে যশোর বেজপাড়ার মুন্দির এলাকার তাজিবুল ইসলামের স্ত্রী ও দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের পাগলা নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া। স্থানীয় লোকজনের ধারণা, মানুষজন যাতে বোঝে পারিবারিক ঘটনা। কেউ যেন বুঝতে না পারে সে একজন পকেটমার। এলাকা থেকে সটকে পড়তে ওই কলেজছাত্রীর সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয় লোকজন দর্শনা পুলিশের নিকট সোপর্দ করে। এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিম জানান, আসামীকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
