ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ভাঙচুর

আপলোড তারিখঃ 2019-03-26 ইং
ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ভাঙচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়। উপজেলা জুড়ে পুলিশ ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। গত রোববার ভোট গনণার পরপরই ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শৈলকুপা থানার দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। নাকোল গ্রামের জাহিদ জোয়ারদারের বাড়িঘরে হামলা করা হয়েছে। দুধসরের রাব্বুল, ভাটই গ্রামের জামিরুল ও আসাদের বাড়িছাড়া করা হয়েছে। অপরদিকে, পাঁচপাখিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজির অলির বাড়িতে সোমবার সকালে হামলা করেছে আনারস প্রতীকের সমর্থকরা। এ সময় বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। রোববার রাতে শৈলকুপার বগুড়া গ্রামে আবুর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে নৌকার সমর্থকরা দুইজনকে পিটিয়ে জখম করে বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)