কোটচাঁদপুরে শিশু বলৎকার : অভিযুক্ত আটক

আপলোড তারিখঃ 2019-03-25 ইং
কোটচাঁদপুরে শিশু বলৎকার : অভিযুক্ত আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর: পাঁচ বছরের শিশুকে বলৎকার করার অভিযোগে বলৎকারীকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল রোববার এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া-রুদ্রপুর গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জানা যায়, মহেশপুর উপজেলার জিনারুলের ৫ বছরের এক শিশুর পুত্র। সে তাঁর মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার সে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই গ্রামের কলম আলী ছেলে সাগর (১৫) তাকে ডাক দেয়। এরপর পর তাকে পাশের এক বাঁশ বাগানের ভিতর নিয়ে গিয়ে বলৎকার করে। এতে তাঁর মল ত্যাগের স্থান থেকে রক্ত বের হতে থাকে। সে কাঁদতে থাকে। কথা হয় তাঁর মা শিউলি বেগমের সঙ্গে, তিনি বলেন, গেল কয়েক দিন আগে আমার একটা মেয়ে মারা গেছে। আমি ছেলেকে রেখে মাজারের পাশে গিয়ে বসে ছিলাম। হঠাৎ করে তাঁর কথা মনে হলে আমি বাড়ি ফিরে আসি। দেখি সে কাঁদছে। জিজ্ঞাসা করি কাঁদছো কেন। সে তখন আমাকে সব খুলে বলে। কথা হয় প্রতিবেশি কয়েক জনের সঙ্গে তারা জানান, সাগরের পিতা কুখ্যাত গরু চোর। সে আলমডাঙ্গার খাসকৌড়া গ্রাম থেকে এখানে এসেছে। তার ছেলে সাগরও এ বয়সে বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত। আমরা এ ঘটনা শুনেছি। পরে তাঁর রক্ত মাখা প্যান্টও দেখেছি। পরে তাঁর নানা তাকে নিয়ে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেছেন। কথা হয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব বাহারের সঙ্গে তিনি বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে রেখেছি। সে স্বাভাবিক আছে। তবে তার যে পরিক্ষার দরকার তা এখানে সম্ভব না। কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেনের সঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আমরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি। আগামীকাল তাকে পরিক্ষার জন্য ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে আমরা বলৎকারীকে আটক করতে সক্ষম হয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)