নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবুকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2019-03-25 ইং
নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবুকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলী মুনসুর বাবু নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন দলীয় নেতাকর্মীরা। গতকাল রোববার সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল জানতে পেয়ে তাৎক্ষনিক দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি আবেগআপ্লুত হয়ে বলেন, আজকের এই জয় শুধু আমার একা নয়, এই উপজেলাবাসীর। এই নির্বাচনে আপনারা সকলে যেভাবে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন আমি তা মনে রাখবো। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা আব্দুল মান্নান খাঁন, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)