হারদীতে ইজিবাইক দুর্ঘটনায় চালক আহত

আপলোড তারিখঃ 2019-03-24 ইং
হারদীতে ইজিবাইক দুর্ঘটনায় চালক আহত ছবির ক্যাপশন:
হারদী প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার হারদী-হাটবোয়ালিয়া সড়কে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রিপন (৩০) নামের ইজিবাইক চালক গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি গতকাল শনিবার বিকাল ৪টার দিকে হারদী কুয়াতলা মাঠের নিকট ঘটেছে। স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের অহিদুল ইসলামের ছেলে রিপন গতকাল শনিবার বিকাল ৪টার দিকে হাটবোয়ালিয়া বাজার থেকে কলা নিয়ে বাড়িতে ফিরছিলো। কুয়াতলা মাঠের নিকট আলমসাধু গাড়িকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাঠের মধ্যে ইজিবাইক উল্টে পড়ে। এ সময় রিপন ইজিবাইকের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)