ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের আরামপাড়ার নির্মাণাধীন বাড়ি থকে চুরির সময় হাতে নাতে চোর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার আব্দুল হালিম (৪৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই চোরকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করে ওই বাড়ির নাইটগার্ডসহ স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা যায়, রাতের আধারে চুয়াডাঙ্গা কবরী রোডের পাশে আরামপাড়ার নির্মাণাধীন একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে দুই চোর। চোরের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির নাইটগার্ড সিদ্দিকসহ স্থানীয়রা ধাওয়া করে। এ সময় কার্তিক নামে একজন পালিয়ে গেলেও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আমির আলীর ছেলে আব্দুুল হালিমকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই চোরের বিরুদ্ধে কোন মামলা করা হয়নি।
