চশমা মার্কায় ‘ভোট দিন, উন্নয়ন বুঝে নিন’

আপলোড তারিখঃ 2019-03-24 ইং
চশমা মার্কায় ‘ভোট দিন, উন্নয়ন বুঝে নিন’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আঙ্গুরের খোলা চিঠি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন আজ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মামুন অর রশীদ আঙ্গুর। এই ভোটে একজন প্রার্থী হিসেবে তিনি উপজেলার সাধারন ভোটারদের প্রতি এক খোলা চিঠি প্রকাশ করেছেন। খোলা চিঠিতে তিনি বলেন, আমি মামুন অর রশীদ আঙ্গুর চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর সন্তান ও আপনাদের পরিক্ষিত নেতা। এর আগেও আমি ভাইস চেয়ারম্যান পদে ৫ বছর সুনামের সাথে দায়িত্বপালন করেছি। আমি ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপালনকালে সদর উপজেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ করে সাধারন মানুষের প্রশংসা পেয়েছি। তাই এবারও আমি সাধারন ভোটারদের প্রতি অনুরোধ করবো- আপনাদের মূল্যবান ভোটটি উন্নয়নের প্রতীক চশমা মার্কায় প্রদান করে সদর উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। ভোটারদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং যোগ্য প্রার্থীকেই আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। ভাইস চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়া আরও বলেন, আমি চুয়াডাঙ্গা সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করবো। গ্রামগুলোকে শহরের আদলে গড়ে তুলবো। তাই `চশমা প্রতীকে ভোট দিন, উন্নয়ন বুঝে নিন` হবে আমার নির্বাচনী অঙ্গীকার। সবশেষে তিনি ভোটারদের প্রতি অশেষ সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)