ভোটারদের প্রতি নঈম জোয়ার্দারের খোলা চিঠি

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
ভোটারদের প্রতি নঈম জোয়ার্দারের খোলা চিঠি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দার। গতকাল শুক্রবার তিনি এক খোলা চিঠি প্রকাশ করেন। ভোটারদের প্রতি আস্থা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আশাকরি চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসী বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, ২৪ মার্চ অন্য আর দশটি দিনের মতো নয়। এ দিনটি আপনাদের দিন। এ দিন আপনাদের ক্ষমতা প্রয়োগের দিন। তাই সদর উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীকেই ভোট দিন। যদি আমাকে আপনাদের যোগ্য প্রার্থী মনে হয়, তাহলে আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি চুয়াডাঙ্গা সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। উপজেলার সকল গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌছে দেব। আপনার একটি মূল্যবান ভোটই কেবল সূচনা করতে পারে নতুন এক সকালের, এগিয়ে নিতে পারে সমাধান যাত্রা। অশেষ সালাম ও শ্রদ্ধা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)