সমীকরণ প্রতিবেদন:
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার দেশটির পুলিশ মৃত্যুর হুমকি তদন্ত করছে। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের। নিউজিল্যান্ড হেরাল্ডের মতে, বন্দুকের একটি ছবি দিয়ে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশন লেখা একটি টুইট প্রধানমন্ত্রীকে পাঠানো হয়। ওই টুইটার অ্যাকান্টটি হত্যার হুমকির দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্থানীয় সময় বিকাল ৪টায় বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশনসহ বন্দুকের একটি ছবি দিয়ে করা আরেকটি পোস্ট প্রধানমন্ত্রী আরডার্ন ও নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়েছে। বাতিল করে দেয়া ওই অ্যাকাউন্টটিতে ইসলামবিরোধী বিষয় ও শ্বেতাঙ্গদের আধিপত্যবাদী বিভিন্ন ঘৃণাসূচক বক্তব্য ছিল। উল্লেখ্য, গত শুক্রবারই জুম্মার নামাজের সময় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর নিহতদের স্মরণে গতকাল শুক্রবার দুপুরে দুই মিনিটের জন্য নীরব থাকল পুরো নিউজিল্যান্ড। ঠিক তার আগে নিউ জিল্যান্ডে বসবাসরত মুসলমানদের প্রতি সংহতি জানাতে সকল প্রচারমাধ্যমে প্রচার করা হল জোহরের আজান।
