বিশ্ব আবহাওয়া দিবস আজ

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
বিশ্ব আবহাওয়া দিবস আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে। বিশ্ব আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সূর্য, পৃথিবী ও আবহাওয়া’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিবীর প্রাকৃতিক শক্তির ভারসাম্য রক্ষা, আবহাওয়া, জলবায়ু এবং একইসঙ্গে পৃথিবীর পানিচক্র ও জলবায়ু ব্যবস্থা নিয়ন্ত্রণে সূর্য ও পৃথিবীর মিথষ্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ প্রেক্ষিতে আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য- ‘সূর্য, পৃথিবী ও আবহাওয়া’ বিশ্বের আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্য ও পৃথিবীর যৌথ প্রভাব সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশ বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সদস্য রাষ্ট্র উল্লেখ করে আরও বলা হয়, আন্তঃদেশীয় আবহাওয়ার পূর্বাভাস এবং স্থান ও সময়োপযোগী আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্যের আদান-প্রদান আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যান্য বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)