ইভিএম-এ সাড়া নেই ভোটারদের!

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
ইভিএম-এ সাড়া নেই ভোটারদের! ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন কাল মেহেরপুর অফিস: উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। ইভিএম-এ ভোট গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন অফিস ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এ জন্য পাঁচ দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর মাধ্যমে ডামি ভোট গ্রহণ করে ভোটারদের ভোট দানের পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে। তবে ইভিএম প্রযুক্তি নতুন হলেও সাধারণ ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। বিগত ভোটগুলোতে নানা অনিয়ম ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে। সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দেখা যায়, সেখানে ওই কেন্দ্রে ভোটগ্রহন কর্মকর্তা রয়েছেন ৩১ জন এবং সেনাবাহিনীর দুইজন ইভিএম এক্সপার্ট দায়িত্বে রয়েছেন। ওই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৩শ’ জন। কিন্তু গত ৫ দিনে দুই শতাধিক ভোটার ইভিএম প্রযুক্তিতে (ডামি ভোট) ভোট দিতে এসেছিলেন। ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করে নিয়ে আসছেন। ভোটার উপস্থিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কারণে ভোটরা ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই মক ভোটিংয়ে ভোটার উপস্থিতি নগন্য। তবে ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থীদেরও দায়িত্ব রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২৪ মার্চ চূড়ান্ত ভোট গ্রহণে ভোটার উপস্থিতি বাড়বে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কবির আহমেদ জানান, সদর উপজেলার ৭৭টি কেন্দ্রে ইভিএম প্রযুক্তিতে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ইতিমধ্যে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন। শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার কারণেও ভোটারদের আগ্রহ কম বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)