জীবননগরে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত -২

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত -২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে পুলিশসহ দুইজন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনোহরপুর আবাসনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় জীবননগর থানার এএসআই সুলতান আহম্মেদ ও পাবনা সদর উপজেলার জহিরুল ইসলামের মেয়ে সুকর্ণা (১৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে সুকর্ণাসহ পরিবারের সদস্যরা জীবননগর পৌর শহরের আত্মীয় বাড়িতে একটি অনুষ্ঠান শেষে মোটরাসইকেলযোগে দর্শনায় যাচ্ছিলো। পথিমধ্যে মনোহরপুর আবাসনের সামনে পৌছালে অপরদিক থেকে আশা একটি মোটরসাইকেল বৃষ্টির পানিতে চাকা পিছলে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)