পরিবর্তন ও উন্নয়নের প্রতিক ‘আনারস’

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
পরিবর্তন ও উন্নয়নের প্রতিক ‘আনারস’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক মিয়া, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি মেম্বার আব্বাস আলী, এ্যাড. ইকবাল, মো. শরীফ, আলিফসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ এলাকাবাসী। গণসংযোগকালে তিনি বলেন, ‘ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা কেন্দ্রে আসবেন, যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। পরিবর্তন ও উন্নয়নের প্রতিক ‘আনারস’। আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি গ্রামবাংলার দারপ্রান্তে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে চাই। আমি যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে এই উপজেলাবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। তাই আগামী উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)