ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সম্মেলন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার শিল্প ও সাহিত্যের ঐতিহ্যবাহী অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ষোড়শ দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির শ্রিমন্ত টাউন হলে এ আয়োজন করা হয়। দিনব্যাপি নানা কর্মসূচি পালন শেষে নতুন কমিটি সূচণার ঘোষণা আসে। হ্যা, না প্রকাশ্য ভোটে সভাপতি মনোনীত হয়েছেন বজলুর রহমান জোয়ার্দ্দার, সহ-সভাপতি কাজল মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ১৫ জন্য সদস্য। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর ও তথ্য সম্পাদক আমিনুজ্জামান সুমন, নাট্য সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, সাহিত্য ও প্রচার সম্পাদক সৌম্যজিতা শ্রুতি, নৃত্য ও সংগীত সম্পাদক হিরন-উর-রশিদ শান্ত, সমাজ সেবা সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরি সদস্য নুরুল ইসলাম মালিক, আলাউদ্দিন, আব্দুল মোমিন টিপু, সমিতা দে ও হাসান আলী।
