মিতালিকে হারিয়ে সিটি বয়েজ ক্লাব জয়ী

আপলোড তারিখঃ 2019-03-23 ইং
মিতালিকে হারিয়ে সিটি বয়েজ ক্লাব জয়ী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সমীকরণ প্রতিবেদন: মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় সিটি বয়েজ ক্লাব ৩ উইকেটে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে সিটি বয়েজ ক্লাব ও মিতালি সংঘ। মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মিতালি সংঘ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মিতালি সংঘ ১৩৯ রান সংগ্রহ করে। মিতালি সংঘের পক্ষে তাজিম ৬৯ রান ও রবিন ২৭ রান সংগ্রহ করে। জবাবে সিটি বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। সিটি বয়েজের পক্ষে সাগর আলি ৬০ রান ও সজিব ২৫ রান সংগ্রহ। ফলে সিটি বয়েজ ক্লাব ৩ উইকেটে জয়ী হয়। সিটি বয়েজ ক্লাবের সাগর আলি ৬০ রান সংগ্রহ করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অবদি ম্যাচের পুরস্কার তুলে দেন আলমগীর আজম বাবু, জাকেদ খান, সোহরাব হোসেন মন্ডল মানিক ও মাহফুজ মামুন। টুর্নামেন্ট কমিটির পরিচালকরা মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন আব্দুল মালেক, ফরজন মিয়া ও রাসেল হোসেন। আজ শনিবার দুপুরে একই মাঠে টুর্নামেন্টের ৭ম খেলায় অংশগ্রহণ করবে জুভেন্টাস ক্লাব ও দর্শনা বয়েজ ক্লাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)