ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
আনিছ বিশ্বাস:
আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার বিকভল ৪টা থেকে চুয়াডাঙ্গার পৌর এলাকার সুমিরদিয়া, তালতলা, হাজরাহাটিসহ বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, আওয়ামী লীগ নেতা আনান্দ, এ্যাড. ইকবাল, মো. শরীফ, আলিফসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ এলাকাবাসী।
গণসংযোগকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার বলেন, কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলায় কোন উন্নয়ন হয়নি। এই উপজেলার গরিব দুঃখী, মেহনতি মানুষ উন্নয়ন বঞ্চিত। এ জন্য অসহায়, গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারের উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাই আগামী ২৪ তারিখে উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি এই উপজেলায় উন্নয়নের জোয়ার বইয়ে দেব, ইনশায়াল্লাহ।
