ফেন্সিডিলসহ মহেশপুরে দু’মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-03-22 ইং
ফেন্সিডিলসহ মহেশপুরে দু’মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে কানাইডাঙ্গা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের মিজানুল শেখের ছেলে রাসেল শেখ (২০) ও সরোয়ার হোসেনের ছেলে ইমামুল মন্ডল রাসেল (২০)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কানাইডাঙ্গা এলাকায় মাদকব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)