ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন আজ

আপলোড তারিখঃ 2019-03-22 ইং
ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন আজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদরসহ ৩টি উপজেলা নির্বাচন। নির্বাচনে বিরোধী জোটের কেউ প্রার্থী না হলেও ইতোমধ্যে দফায় দফায় হামলা ভাঙচুরের মধ্যে চলেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর মধ্যে শৈলকুপায় সবচেয়ে বেশি ভাঙচুর ও আহত হবার ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসন কঠোর বার্তা দিয়েছে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে। সদর উপজেলার হাটগোপালপুর সমাবেশ করে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান সহিংসতা পরিহারের আহবান জানিয়েছেন বিবাদমান আওয়ামী লীগের দুই নেতার প্রতি। শৈলকুপা ও হরিণাকুন্ডুতে নৌকার প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) প্রার্থীর মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। পোড়ানো হয়েছে নৌকা। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শুক্রবার থেকেই ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিশেষ আইনশৃঙ্খলা সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ সভার নের্তৃত্ব দেন। এসময় পুলিশ সুপার হাসানুজ্জামান, ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম, র‌্যাব-৬ এর জেলা কোম্পানী কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের দিন সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে দিন নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২৪ মার্চ তারিখে তৃতীয় ধাপে ঝিনাইদহের ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩টি, এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। অন্যদিকে শৈলকুপা উপজেলা ১২০টি কেন্দ্রের মধ্যে ১শ’টি কেন্দ্রকে বেশী ঝুকিপূর্ণ বলা হচ্ছে। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম জানান, জেলায় নির্বাচন উপলক্ষে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিজিবি তাদের টহল কার্যক্রম শুরু করবে। তিনি আরো জানান, যেহেতু শৈলকুপা উপজেলায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই সেখানকার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলার ১২ প্লাটুন বিজিবি’র মধ্যে ৫ প্লাটুনই থাকবে শৈলকুপার দায়িত্বে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান (দোয়াত কলম প্রতিক) প্রার্থী আ.লীগ নেতা জেড এম রাশিদুল আলম আজ শুক্রবার সকাল ১০টায় শহরের নতুন হাটখোলায় জরুরীভাবে সাংবাদিক সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি সার্বিক পরিস্থিতি ব্রিফ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)