আলমসাধু উল্টে আলমডাঙ্গায় দু’জন জখম

আপলোড তারিখঃ 2019-03-22 ইং
আলমসাধু উল্টে আলমডাঙ্গায় দু’জন জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে হক ফিলিং স্টেশনের নিকট পরিহনের ধাক্কায় মাহফিল শুনতে যাওয়া যাত্রী বোঝাই আলমসাধু উল্টে ২ যাত্রী মারাত্মক জখম হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে আসা একটি পরিবহন যাত্রী বোঝাই আলমসাধুর পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের আমিন মিয়ার স্ত্রী ফরিদা খাতুন ও একই গ্রামের আবেদ আলীর মেয়ে রিতুসহ বেশ কয়েকজন মহিলা গোবিন্দপুর খলিফা বাড়িতে ওয়াজ মাহফিল শুনতে আসছিলেন। বন্ডবিল গেট পার হয়ে হক ফিলিং স্টেশনের নিকট পৌছালে পিছন থেকে আসা একটি পরিবহন যাত্রী বোঝাই আলমসাধুটিকে ধাক্কা মারে। পরিবহনের ধাক্কায় আলমসাধুর যাত্রীরা ছিটকে পড়ে ও ফরিদা এবং রিতু মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)