আলমডাঙ্গায় নৌকার প্রার্থী জিল্লু গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-22 ইং
আলমডাঙ্গায় নৌকার প্রার্থী জিল্লু গণসংযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান দিনব্যাপি গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাগদাহ, জেহালা, বাড়াদী, নতিডাঙ্গা, পোলতাডাঙ্গা, গাংনী, আসমানখালি, খাদিমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একইদিন বেলা ২টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডে নৌকার অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর সদরদ্দিন ভোলা, বাদল মজুমদার, বজলুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক স্বপন, শাহীন রেজা, দিপক বিশ্বাস, হালিম,দিলু মিয়া প্রমুখ। পরে জেহালা ইউনিয়নের রোয়াকুলি মোড়ে নৌকার অফিস উদ্বোধন করেন প্রার্থী জিল্লুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)