জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন নৌকার প্রার্থী অমল!!

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে  সরে দাড়াচ্ছেন নৌকার প্রার্থী অমল!! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল। গতকাল মঙ্গলবার রাতে বিশ্বস্তসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কারণ হিসেবে জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর তাঁর দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করছেন। এ নির্বাচনে তিনি দলীয় চেয়ারম্যান প্রার্থী অমলকে তথা নৌকাকে সমর্থন না দিয়ে নেতাকর্মীদের সরিয়ে নিয়ে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ কারণে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে আজ বুধবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি নিশ্চিত করবেন আবু মো. আব্দুল লতিফ অমল। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে নৌকার প্রার্থী অমলের ব্যাক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)