জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হয়ে দেশকে এগিয়ে নিতে হবে

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হয়ে দেশকে এগিয়ে নিতে হবে ছবির ক্যাপশন:
সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণকালে ডিসি গোপাল চন্দ্র দাস নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিকেল সাড়ে ৩টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগ। এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে প্রকৃত মেধাবী হতে হবে। তাই প্রতিটি ছাত্রকে মনোযোগী হয়ে পড়াশোনা করে ভালো ফল অর্জন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল বিভিন্ন কাজেও শিক্ষার্থীদের মনোনিবেশ করে নিজেকে প্রমাণ করতে হবে। তা হলেই বিশ্বে জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা যাবে। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পড়বে আজকের ছাত্রদের হাতে উল্লেখ করে তিনি আরো বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হয়ে তোমাদের দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব স্বকীয়তা তুলে ধরতে হবে। সৃজনশীলতার মাধ্যমে বিশ্লেষণধর্মী ক্ষমতার উত্তরণ ঘটিয়ে এবং ভবিষ্যতে স্ব-স্ব কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এ সময় বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবকে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিচালক মুনতাসির বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তিনটি গ্রুপে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম, একাদশ থেকে দ্বাদশ) ক, খ, গ করে প্রতিযোগিতা নেয়া হয়। এই প্রতিযোগিতার বিষয় ছিলো ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ শিক্ষা ও মুক্তিযুদ্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)