জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত -৩

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত -৩ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর পৌর শহরের বাড়ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের রাহাত আলীর ছেলে সুমন (২০), রিপন(২১) ও একই উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের মৃত মস্তবারী মন্ডলের ছেলে হানেপ আলী (৬০)। এ সময় স্থানীয় জনগন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা জানান, মঙ্গলবার বিকেলে জীবননগর শহরে আসার উদ্দ্যেশে ইজিবাইকে চড়ে আসছিল। এমন সময় পিছন থেকে একটি লাটাহাম্বার গাড়ি দ্রুতগতিতে ছুটে এসে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকে থাকা সকল যাত্রী পিচ রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। মোটামুটি সকলে এখন সুস্থ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)