ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ পৌর কলেজপাড়ার আলোচিত চোর নয়নকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দৌলতদিয়াড় ও রেলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামীকে থানা হেফাজতে সোপর্দ করাসহ চোর নয়নকে গতকালই আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান ও এএসআই নূর হোসেনসহ সঙ্গীয় ফোর্স দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী একই এলাকার নাসির উদ্দীনের ছেলে মিলান মিয়াকে (৩০) আটক করেন। সে গত ২০১৩ সালের একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে জানায় পুলিশ। পরে গ্রেফতারকৃত ওই আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
অপরদিকে, গতকাল সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলপাড়ায় অভিযান চালিয়ে শহরের আলোচিত চোর নয়নকে আটক করেছে। আটক নয়ন পৌর কলেজপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে। পরে গেফতারকৃত ওই চোরকে থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।
