এবার টাকার খাম পেলেন গরীবের সন্তান রুহানী মাসুম

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
এবার টাকার খাম পেলেন গরীবের সন্তান রুহানী মাসুম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী গরীব রুহানি মাসুম এবার টাকার খাম পেয়েছেন জনগণের কাছ থেকে। প্রচারণার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে গণসংযোগ শেষে পথসভায় মিলিত হন। এ সময় স্থানীয় জনতা তার প্রতি খুশি হয়ে বিশেষ সহযোগিতার লক্ষ্যে টাকা খাম উপহার দেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও তার প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট প্রার্থনা করেন। এরআগে গরীব রুহানি মাসুম তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া বাজারে গণসংযোগকালে স্থানীয় জনগণের কাছ থেকে টাকার মালা উপহার পান। তিনি গরীবের সন্তান, বন্ধু ও কাছের মানুষ নামে পরিচিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)