শিক্ষার্থীদের বিদায় ও যুগপূর্তি স্মারক প্রসূনের মোড়ক উম্মোচন

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
শিক্ষার্থীদের বিদায় ও যুগপূর্তি স্মারক প্রসূনের মোড়ক উম্মোচন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিভাগীয় যুগপূর্তি স্মারক `প্রসূন` এর মোড়ক উম্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রসূনের মোড়ক উম্মোচন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন- দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মেধাবী, তোমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুখ উজ্বল করবে। তোমরা জানো চুয়াডাঙ্গা সরকারি কলেজেও ইংরেজিতে এমএ চালু করা হয়েছে। চাইলে তোমরা এখানইে এমএ করতে পারো। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিমদ্দিন, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, প্রভাষক আব্দুর রতন ও মাহমুদুল হাসান। এবারের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোম্যজিতা শ্রুতি ও শামিম আলির ইংরেজিতে করা যৌথ উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র তুষার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)