সিটি বয়েজ ক্লাব ৪৩ রানে জয়ী

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
সিটি বয়েজ ক্লাব ৪৩ রানে জয়ী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ খেলায় সিটি বয়েজ ক্লাব ৪৩ রানে জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে সিটি বয়েজ ক্লাব ও অদম্য স্পোটিং ক্লাব। মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিটি বয়েজ ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিটি বয়েজ ক্লাব ১৩৪ রান সংগ্রহ করে। সিটি বয়েজের পক্ষে সাগর ৫১ বলে ৫৪ রান সংগ্রহ করেন। জবাবে অদম্য স্পোটিং ক্লাব ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। অদম্য স্পোটিং ক্লাবের পক্ষে সাকিব ৩০ রান সংগ্রহ করেন। ফলে সিটি বয়েজ ক্লাব ৪৩ রানে জয়ী হয়। সিটি বয়েজ ক্লাবের শাহিন শাওনেওয়াজ রাব্বি ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়ায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যন অবদি ম্যাচের পুরস্কার তুলে দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, হৃদয় মন্ডল, আলমগীর আজম বাবু, জাকেদ খান ও সোহরাব হোসেন মন্ডল মানিক। টুর্নামেন্ট কমিটির পরিচালকরা মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন আব্দুল মালেক, ফরজন মিয়া ও রাসেল হোসেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে একই মাঠে টুর্নামেন্টের ৫ম খেলায় অংশগ্রহণ করবে সাইফুল স্পোটিং ক্লাব ও সুপার স্টার ক্লাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)