কোটচাঁদপুরে ইউএনও’র হস্তক্ষেপে ভাতার কার্ড পেলেন বিধবা নারী

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
কোটচাঁদপুরে ইউএনও’র হস্তক্ষেপে ভাতার কার্ড পেলেন বিধবা নারী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার আশু হস্তক্ষেপে বিধবা বাতার কার্ড পেলেন ৮২ বছর বয়সী বিধবা আশালতা হালদার। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে গত সোমবার বিধবা আশালতার হাতে বিধবা ভাতার কার্ডটি তুলে দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। খোঁজ নিয়ে জানা যায়, কোটচাঁদপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের ব্রীজাঘাট হালদার পাড়ার মৃত তিলক মন্ডলের সহধর্মিনী আশালতা। দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে ছিলো তাদের পরিবার। গত ২০১৩ইং সালে মৃত্যু হয় তিলক মন্ডলের। দুই ছেলের মধ্যে বড় ছেলে পড়ে আছে প্যারালাইসিসে পঙ্গু হয়ে। আর ছোট ছেলে পরিবার ছেড়ে পাড়ি জমিয়েছেন ভারতে। মেয়েদের মধ্যে মারা গেছেন একজন। আশালতার স্বামী যখন মারা যান তখন তার বয়স ছিলো ৭৬ বছর। তখনি সে যোগ্য ছিলো বয়স্ক বা বিধবা ভাতার কার্ড পাওয়ার জন্য। এ বিষয়ে আশালতা প্রতিবেদককে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি প্রথমে সে সময়ের ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, নির্বাচনের পরে নতুন কাউন্সিলর রেজাউল করিম পাঠান ও পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদের কাছে গিয়েও পাইনি কোন কার্ড। সবাই করে দেবেন বলে আশার বাণী শুনিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি। সর্বশেষ আমাকে নিয়ে কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। আর তিনি সেই প্রতিবেদন দেখে আমাকে একটি বিধবা ভাতার কার্ড করে দেন। এ বিষয়ে কথা হয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সাথে তিনি বলেন, পত্রিকায় আশালতার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এরপর আমি সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলামকে বলি খোঁজ খবর নিতে। আর তাৎক্ষনিকভাবে সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। গেল সোমবারই আশালতার বিধবা ভাতার কার্ডটি তার হাতে তুলে দেন নির্বাহী অফিসার নাজনীন সুলতানা তার নিজ কার্যালয় থেকে। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)