টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-20 ইং
টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, শঙ্করচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল্টু, এ্যাড. ইকবাল, শরীফসহ স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ এলাকাবাসী। গণসংযোগকালে তিনি বলেন, আমি গ্রামবাংলার দারপ্রান্তে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে চাই। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি গত কয়েক বছর চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ছিলাম কিভাবে উন্নয়ন করতে হয় আমার জানা আছে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে এই উপজেলাবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। তাই আগামী উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)