মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার লক্ষীপুরে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার লক্ষীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালি ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় বালির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে আহম্মেদ আজাদ হোসেনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ এর ১৫ ধারায় দোষী সাবস্ত্য করে অবৈধভাবে বালি রাখার অপরাধে ১০ হাজার টাকা (১ মাসের অনাদায়ী জেল) প্রদান করা হয়। এ সময় অবৈধ বালি ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, অবৈধভাবে বালি উত্তলন করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনার সহযোগিতা করেন মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনর্চাস এএসআই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)