ঝিনাইদহে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
ঝিনাইদহে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রহমান (৭০) বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাঙালী শামার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে ভবানীপুর গ্রাম থেকে বাইসাইকেলযোগে আব্দুর রহমান বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)