মেহেরপুরে বিচারপতিদের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
মেহেরপুরে বিচারপতিদের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিচারপতি আবু জাফর সিদ্দিকী বলেন, ১৯৭১ সালে ১৭ এপ্রিল আমি স্কুলে পড়াকালীন সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ইতিহাস খ্যাত সেই মুজিবনগর তথা মেহেরপুরে মাটিতে আবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন, মেহেরপুরের প্রতিটি পেশার মানুষই আজ অত্যন্ত সৌভাগ্যবান। যে এই পবিত্র স্থানে কাজ করতে পারছেন। অপর বিচারপতি এ কে এম জহিরুল ইসলাম বলেন, ইতিহাস খ্যাত মেহেরপুর তথা মুজিবনগরের মাটি আসা মানে নিজেকে সৌভাগ্য মনে করা, যেটি আজকে আমার কাছে মনে হচ্ছে। তিনি বলেন, এখানকার মাটি যেমন উর্বর তেমনি মানুষ অনেক ভাল এবং আতিথিয়েতার দিক দিয়েও তারা অনেক এগিয়ে। মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন প্রমুখ। এর আগে বিচারপতিদ্বয় সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজি রহমান, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সালেহ মো. নাসিম তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পুলিশের একটি চৌকশ দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)