নিজস্ব প্রতিবেদক:
উত্ত্যক্ত করার অভিযোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছে এক কলেজছাত্রী। গতকাল সোমবার সুমিরদিয়া রেলপাড়ার ওমর আলী মেয়ে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের মানবিক ১ম বর্ষের ছাত্রী মেহনাজ খাতুন এ অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়েছে, মেহনাজ ও তার চাচাতো বোন মিজার আলীম মেয়ে সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী মিম্মা খাতুন একই সাথে কলেজে অটোরিকসা যোগে যাতায়াত করে। পথিমধ্যে, প্রায় ৫/৬ দিন পূর্ব থেকে আলী হোসেনের ছেলে নাজিম উদ্দীন তাদেরকে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলে। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দিয়ে একাধিক সালিস করা সত্ত্বেও তা থামেনি। এদিকে, গতকাল সোমবার সকার ৯টার দিকে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে নাজিম উদ্দীন মিম্মা খাতুনের গলায় চাপাতি ধরে খুন জখম করার হুমকি দিয়ে অটোরিকসা হতে নামানোর চেষ্টাকালে স্থানীয়রা ছুটে আসলে নাজিম পালিয়ে যায়। মেহনাজ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেছে।
