আলোকিত একটা উপজেলা গঠনে কাজ করতে চাই

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
আলোকিত একটা উপজেলা গঠনে কাজ করতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পথসভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নঈম জোয়ার্দার বিশেষ প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দার। তাঁর প্রতীক ‘ঘোড়া’র বিজয় নিশ্চিত করতে প্রতিদিন কাঁকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর সর্বত্রই গণসংযোগ, পথসভা ও ভোট প্রার্থনা করছেন তিনি। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দার বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর সেবা করা ভাগ্যের ব্যাপার। আমার জন্ম রাজনৈতিক পরিবারে, দীর্ঘদিন ধরে আমিও রাজনীতির সাথে যুক্ত আছি। সামাজিক, রাজনৈতিক কাজের পাশাপাশি ক্রীড়াঙ্গনে কাজ করি সব সময়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি ভূমিকা রাখতে চাই। আমরা একটাই লক্ষ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার উন্নয়নে অবদান রাখা। আলোকিত একটা উপজেলা গঠনে কাজ করতে চাই।’ পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ ভোটার ও জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)