জীবননগরে মূল্য তালিকা না থাকায় ২৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
জীবননগরে মূল্য তালিকা না থাকায় ২৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি হোটেল ও এক বেকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মূল্য তালিকা না থাকায় আরিফ ফুডের সত্ত্বাধিকারী আব্দুল হান্নানরক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৫২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় সিরাজ হোটেলের মালিক রফিকুল ইসলামকে ২ হাজার টাকা ও সন্তোষপুর মোড় জীবননগর লাভলু হোটেলের মালিক আনোয়ার ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ শেখ, অফিস সহায়ক আবু হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুকসহ পুলিশ ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)