মুজিবনগরে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
মুজিবনগরে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আব্দুল হাশেম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তঅ এসএম আবুল ফজল, আলাউদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আফতাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এনজিও কর্মকর্তারা আলোচনা সভা ও মেলায় অংশ নেন। মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলাতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)