আলমডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা পৌরসভা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
আলমডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা পৌরসভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আন্তঃ পৌরসভা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আন্তঃ পৌরসভা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন জেলা স্টেডিয়াম মাঠে এ আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচে আলমডাঙ্গা পৌরসভাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে স্বাগতিক চুয়াডাঙ্গা পৌরসভা। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানারআপসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। বিজয়ী দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন টিম ম্যানেজার মাহবুল ইসলাম সেলিম ও কোচ মিলন বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)