চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার বিকাল ৪টায় জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে থেকে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৩নং ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি রোকুনুজ্জামান রোকন, স্থানীয় অন্যান্য কর্মকর্তাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন হওয়ায় পৌর মেয়র জিপু চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। প্রকল্পসূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৩নং ওয়ার্ডের কলেজ রোড মুক্তিপাড়ার ডাঃ আশাবুল হক (হ্যাবা)’র বাড়ী হতে সদর থানা রোডস্থ জেলা জজের বাড়ীর সামনে পর্যন্ত প্রায় সাড়ে ৪০০মিটার আরসিসি (পাথরের খোয়া দ্বারা) রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি’র সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), প্রকল্পের অর্থায়নে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তাটি বাস্তবায়িত হলে অত্র এলাকার চলাচলের সুবিধাসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জীবন যাত্রার মানউন্নয়ন হবে। সেই সাথে বর্তমান সরকারের ভিশন-২০২১ লক্ষ্য মাত্রা বাস্তবায়িত হবে। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে মহান আল্লাহ্ দরবারে মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)